বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
স্কুলের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ। সরকারি হসপিটালে চিকিৎসা না দিয়ে প্রাইভেট চিকিৎসা দেয়া নিয়ে জনগণের প্রশ্ন? ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন।

ধূমপান না করি মাদক মুক্ত জীবন গড়ি

৩১ শে মে ২০২৪ রাজধানীর উত্তর বাড্ডা ফুজি টাওয়ারের মধুর মিলন কনভেনশন হলে অনুষ্ঠিত হলো বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৪ ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি এই উদ্যোগ গ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুল ইসলাম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোঃ ফারুক আলম। ভাইস চেয়ারম্যান ধূমপানমুক্ত বাংলাদেশ চাই সোসাইটি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জনাব মোঃ শামসুল আলম সুমন চেয়ারম্যান সিই ও সারিনা আলম কনস্ট্রাকশন কোম্পানি ও এস কে সোশ্যাল ফাউন্ডেশন চেয়ারম্যান।

উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ বার্তা সম্পাদক জনাব বিল্লাল হোসেন সাগর,বিশিষ্ট সমাজসেবক জনাব তোফাজ্জল হোসেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম চেয়ারম্যান গ্রিনল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব শেখ সেলিম কাউন্সিলর ৩৮ নম্বর ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ।

জনাব আলহাজ্ব মোহাম্মদ সবেদার হাসান কাউন্সিলর ২২ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন বক্তব্য রাখেন প্রধান অতিথি বিশেষ অতিথি ও ধূমপানমুক্ত বাংলাদেশ চাই ক্যান্সারমুক্ত সমাজ চাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে আজকের এই সভা। ধূমপান ও মাদক মুক্ত করতে সমাজের সর্বস্তরের জনগণকে স্বতস্ফূর্তভাবে কাজ করতে হবে যাতে লক্ষ্যভ্রষ্ট না হয় আগামী দিনের তরুণও যুব সমাজ। ধূমপানের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে সমাজকে।

পাশাপাশি সরকারকেও এগিয়ে আসার আহ্বান জানান এবং ধূমপানের বিরুদ্ধে আইন প্রয়োগ করার কথা জানান। ” ধূমপান না করি মাদক মুক্ত জীবন গড়ি” এই অঙ্গীকার ব্যক্ত করে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

 

বিশেষ প্রতিনিধি মোঃ বিলাল হোসেন পাটোয়ারী বাহার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *