শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

পারিবারিক বিরোধে ছোট ভাইকে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার ।

এস  শফিকুল ইসলাম
মোরেলগন্জ উপজেলা প্রতিকেনিধি,

বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে সুনীল মাতা (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক সুনীল মাতা ওই গ্রামের সুধাংশু মাতার ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। ঘটনার তিন ঘণ্টা পর রাত ১২টায় পুলিশ ছোট ভাইয়ের ঘাতক নিখিল মাতাকে (৬০) গ্রেপ্তার করেছে বলে থানার ওসি নিশ্চিত করেছেন।

জানা যায়, পারিবারিক দ্বন্দ্ব ও বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাই নিখিল মাতা ও তার ছেলে নিলকান্ত মাতা ধারালো অস্ত্র দিয়ে সুনীল মাতাকে শনিবার রাতে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে থানার ওসি মো. রাজীব আল রশিদ বলেন, জমির সীমানা নিয়ে শনিবার বিকালে সুনীল মাতার সঙ্গে ঝগড়া হয় বড় ভাই নিখিল মাতা ও তার ছেলে নীলকান্তর সঙ্গে। ওই ঘটনার জেরে রাত ৯টায় নিখিল ও নীলকান্ত মিলে সুনীলকে কুপিয়ে জখম করে। পরে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথে সুনীল মাতার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *