মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
জাকারিয়া হোসাইন
শরণখোলা উপজেলা, (বাগেরহাট) প্রতিনিধিঃ
আজ দুপুর ২ টার দিকে শরণখোলা উপজেলা ৩ নং রায়েন্দা ইউনিয়নের ৭ নং উত্তর তাফালবাড়ি ওয়ার্ডের মোল্লাবাড়ি এ ঘটনা ঘটে।
গতরাতে সুন্দরবন থেকে বন্য শুকর লোকলায় এসে ফিরে না যেতে পেরে উত্তর তাফাল বাড়ি মোল্লা বাড়িতে অবস্থান করে। দুপুর ২ টার দিকে গৃহস্ত বাগান এলাকায় প্রবেশ করলে লোক দেখে বন্য শুকর আক্রমণ করে। একপর্যায়ে মোঃ ওমর হোসেন মোল্লা আক্রমণের শিকার হলে ডাক চিৎকার করে। তাহার ডাক চিৎকারে একই পরিবারের সদস্য গ্রাম পুলিশ ভাই মোঃ কবির হোসেন মোল্লা ও ছোট ভাই মাসুদ হোসেন মোল্লা ছুটে এসে তাহারাও আক্রমণের শিকার হয়।
তাহাদেরকে আত্মীয়-স্বজন শরণ খোলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে ভর্তি করানো এবং ডাক্তারি সেবা নিশ্চিত করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাহারা তিন ভাই শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।