বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
বাগেরহাট প্রতিনিধি
জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে বাগেরহাট জেলার সংসদীয় চারটি আসনে একজন নারী সংসদ সদস্য কোঠা রয়েছে।
দলের দুর্দিনে জাতীয়তাবাদী পরিবারের সাথে যাদের নিবিড় সম্পর্ক রয়েছে, দলের নির্দেশ দলীয় কর্মসূচি রাজনীতির অতীত ইতিহাস ঐতিহ্য দলের প্রতি আনুগত্য বিভিন্ন বিশ্লেষণ বিবেচনায় যোগ্যতা অনুসারে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য হিসেবে সংসদে অন্তর্ভুক্ত করা হবে।
লুবেনা তিথির রাজনৈতিক জীবন
১৯৯০ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবনে পদচারণা শুরু করেন লুবেনা হোসেন তিথি। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ নানা সংগ্রামে সম্মুখ সারিতে ভূমিকা রেখে তিনি একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিতি লাভ করেন।ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে বাগেরহাট জেলায় সম্মুখ সারিতে থেকে আন্দোলনে ভূমিকা রেখেছেন।
তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যও বিশেষভাবে উল্লেখযোগ্য। লুবেনা হোসেন তিথির বাবা ছিলেন বাগেরহাট পৌরসভার একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান। একজন সৎ, জনবান্ধব ও জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন। বাবার আদর্শ ও জনসেবার মানসিকতাই তাকে রাজনীতিতে অনুপ্রাণিত করেছে বলে স্থানীয়রা মনে করেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কারণে বাগেরহাটবাসী তাকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে দেখতে চান। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, দলের দুঃসময়ে রাজপথে থাকা এই ত্যাগী নারী নেত্রীকে মনোনয়ন দেওয়া হলে তা হবে সময়োপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত।
বাগেরহাটবাসীর প্রত্যাশা, সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে লুবেনা হোসেন তিথির মনোনয়ন ও নির্বাচনের মাধ্যমে নারীদের অধিকার, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।