মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

বিএনপি নেতা মতিউর রহমান খান বহিষ্কার

স্টাফ রিপোর্টার-

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শরণখোলা উপজেলা বিএনপির আহবায়ক মতিউর রহমান খানকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। দলীয় পদ এবং সাধারণ সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।মঙ্গলবার (১৯ আগস্ট) বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এ,টি,এম আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়।

বহিস্কারের বিষয়টি (২০ আগস্ট) জাতীয়তাবাদীদল বিএনপির কেন্দীয় কমিটির মিডিয়া সেল নিশ্চিত করেন। এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত,কেন্দ্রীয় বাস্তহারা দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ তালুকদার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল হাসান শিমুল গাজি,সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য তালুকদার মোঃ মধু বলেন, কেউ দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করে এখন ছাড় পাবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের কড়া বার্তা রয়েছে। তার বাস্তবতার প্রতিফলন ঘটলো এই বহিষ্কারের মধ্যে দিয়ে। খান মতিউর রহমান সদ্য সমাপ্তি হওয়া উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে টাকার বিনিময়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন এবং দলের কর্মীদের ভোট দিতে বাধ্য করেছেন।কেউই অপকর্ম করে রেহাই পাবে না। এটি অন্যায় দলে কোন অন্যায়ের স্থান নেই।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে, দলের শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কার্যকলাপের জন্য উপজেলা বিএনপির আহ্বায়ক মতিউর রহমান খানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *