শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
আতিকুর রহমান(আতিক),স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নবনির্বাচিত সভাপতি রহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, সহকারী মহাসচিব বাছির জামালসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপনগর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

মঙ্গলবার(২ জানুয়ারি২০২৪) দুপুরে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাব এ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে-২০২৩ এর নির্বাচনে ভোটে নির্বাচিত বিএফইউজে এর সভাপতি রহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরীসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রূপনগর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহার পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ডা. আল হাসান মোবারক, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, মহিলা সম্পাদিকা নার্গিস রুবি, কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম সুজনসহ রূপনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সুদক্ষ কোষাধ্যক্ষ ও রূপনগর প্রেসক্লবের উপদেষ্টা খন্দকার আলমগীর হোসেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নবনির্বাচিত সভাপতি রহুল আমিন গাজী ও সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী বলেন, আমরা শক্তিশালী ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ। তারা এ সময় রূপনগর প্রেসক্লব এর জন্য দোয়া ও সাংগঠনিক ভাবে শক্তিশালী উত্তর-উত্তর সাফল্য কামনা করেন। সেই সাথে সমাজের অসহায়, বঞ্চিত, নিপীড়িত জনগণের মানবাধিকার বিষয়গুলোর প্রতি দৃষ্টি রেখে, জাতির বিবেক হিসাবে তাদের পাশের থাকার কথা ব্যক্ত করেন।