বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেলেন শরণখোলা সাউথ খালী ইউনিয়নের আল আমিন 

জাকারিয়া হোসাইন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

শরণখোলা উপজেলা ৪ নং সাউথ খালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড উত্তর তাফাল বাড়ী গ্রামের মোঃ ফজলুল হকের সেজো ছেলে আল আমিন (৩৫) আজ সকাল ১০ টা ৩০ মিনিটের সময় নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায় বাসায় একা একা আল আমিন বিদ্যুৎ সংযোগ ঠিক করতে ছিলেন। পাশের রান্নাঘরে তাহার আম্মা রান্নায় ব্যস্ত ছিলেন। হঠাৎ করে মা বলে চিৎকার দিয়ে আল আমিন মাটিতে লুটিয়ে পড়েন।ছেলের চিৎকার শুনে তৎক্ষণিক মা এসে করুণ অবস্থা দেখে ডাক চিৎকার শুরু করেন এবং পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে এই ঘটনা দেখে তার আব্বা ও আত্মীয়-স্বজনকে ডাকেন এক পর্যায়ে আল আমিন কে চিকিৎসার জন্য শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরীক্ষা নিরীক্ষার পরে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত্যুকালে আল-আমিন মা বাবা তিন ভাই এক বোন ও স্ত্রী এবং দুই বছরের একটি পুত্র সন্তান রেখে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *