মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা উপকূলে কিশোরী-নারীর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন  সেচ্ছাসেবক লীগের সভাপতি সুমনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ

 

এস.এম.জাকির,

চন্দনাইশ,(চট্টগ্রাম)

 

উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এরফানুর রহমান সুমনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ এনে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

 

গতকাল বুধবার (২২ মে) বিকেলে দোহাজারী পৌরসভার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য আরাফা বেগম লিখিত বক্তব্য পাঠ করে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

 

গত ২১মে রাতে সুমনের নেতৃত্বে ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে তার বসতবাড়িতে হামলা করে লুটপাট চালায়। এ সময় তার বাড়িতে থাকা ১২ ভরি স্বর্ণ, নগদ ৩ লক্ষ ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

 

তিনি আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার বাড়িতে কোনো পুরুষ না থাকার সুযোগ কাজে লাগিয়ে একদল সন্ত্রাসী বাহিনী দ্বারা দেশীয় অসস্ত্র-সস্ত্র লোহার রড, লাঠি ও ইট দিয়ে সুমন তার বসত বাড়িতে হামলা চালাই। এ সময় বাড়ির প্রধান ফটকের ধরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। পরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা চিৎকার করলে সুমন তাদেরকে মারধর করে আহত করে। এছাড়াও বসত ঘরের কঁাচের জানালা, বসতবাড়ির টিন ও রান্না ঘর ভাংচুর করে।

 

পরে ভিটার গাছপালা কেটে দিয়ে জোরপূর্বক রান্নাঘর দখলের চেষ্টা করে। এ বিষয়ে থানায় অভিযোগ করায় পরিবারের সদস্যদের প্রাণে হত্যা চেষ্টাসহ বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে। উল্লেখ্য, অভিযোগে তিনি আরো বলেন, সুমনের দাদা মোনাফ কোম্পানি একজন সরকারি গেজেট ভুক্ত রাজাকার।

 

অসহায় ভুক্তভোগী পরিবার জীবনের নিরাপত্তা ও আইনি সহযোগিতা চেয়ে উপজেলা প্রশাসন ও এমপির সু-দৃষ্টি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য আরাফা বেগম, জান্নাতুল মাওয়া, ইসরাত জাহান, মোঃ শাহেদ আক্তার,বোরহান উদ্দীন, উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *