শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

মাকে হত্যার পর বটি নিয়ে খাটে শুয়েছিলেন ছেলে!

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। মাকে কুপিয়ে হত্যার পর ব্যবহৃত বটি নিয়েই ঘরের খাটে শুয়েছিলেন ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ ফতুল্লা রেলস্টেশন উকিলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যার শিকার মায়ের নাম মধুমালা বেগম (৫৫) ও অভিযুক্ত ছেলের নাম সুমন মিয়া (৩৫)। এ ঘটনায় নিহত মধুমালার স্বামী নুরুল ইসলাম থানায় অভিযোগ করেছেন। খবর পেয়ে পুলিশ সুমনকে ধারালো বটিসহ আটক করেছে।

থানায় অভিযোগকারী মধুমালার স্বামী নুরুল ইসলাম জানান, ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন উকিল বাড়ি মোড় এলাকায় কামরুন নাহারের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন তারা। বাড়ির কাছে তার একটি ভাতের হোটেল আছে। তারা স্বামী-স্ত্রী মিলেই সেটি চালাতেন।

 

দুই ছেলে দুই মেয়ের মধ্যে সুমন দ্বিতীয় সন্তান। মানসিক ভারসাম্যহীন হওয়ায় সুমনকে তার স্ত্রী তালাক দিয়ে দুই কন্যা সন্তানসহ বাবার বাড়ি চলে যায়। এরপর ৬ বছর আগে সুমনকে বিদেশে (ইরাক) পাঠানো হয়। সেখানে দুই মাস থেকে তিনি আবার দেশে চলে আসেন। রাতে হোটেল থেকে বাসায় ফেরার পথে সুমন ঘর থেকে বটি নিয়ে এসে রাস্তায় তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়। এরপর সুমন বটি হাতে নিয়ে ঘরে গিয়ে খাটে শুয়ে ছিলেন। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে সুমনকে ঘর থেকে বটিসহ আটক করে এবং তার মায়ের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, মাকে খুন করার অভিযোগে ছেলেকে আটক করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে ছেলেকে মানসিক ভারসাম্যহীন বলা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *