সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

যুব সমাজ ইসলাম প্রচারে এগিয়ে আসা সমাজের একটি ইতিবাচক দিক

.

নিজস্ব প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ মহানগরের ৮নং ওয়ার্ডের গোদনাইল এলাকায় আজ শুক্রবার বাড়ীপাড়া নব আলো যুব সংঘ কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জের বিএনপি নেতা এস. আলম রাজীব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজকের যুব সমাজ মাদক ও সন্ত্রাস সহ নানান অপকর্ম থেকে নিজেদেরকে নিরাপদে রেখে স্বতঃস্ফূর্তভাবে ইসলাম প্রচারে এই ধরনের মাহফিল আয়োজন করছে, এটি সত্যিই সমাজের ইতিবাচক দিক। তিনি আরো বলেন, বিগত অবৈধ সরকার ইসলাম বিদ্বেষী মনোভাব ও কার্যক্রমের জন্য ফ্যাসিস্ট খুনী হাসিনা তথা আওয়ামীদের প্রতি আল্লাহ’র পক্ষ থেকে গজব নাযিল হয়েছে এবং তারা বিতাড়িত হয়েছে দেশ থেকে। আগামীতে আওয়ামী ও তাদের দোসররা ইসলাম, দেশ ও দেশের জনগণকে নিয়ে যেনো আর কোনো নগ্ন ষড়যন্ত্র করতে না পারে, সেই দিকে দল মত নির্বিশেষে যুব সমাজ সহ আলেম সমাজের প্রতি আহবান জানান সজাগ দৃষ্টি রাখার জন্য এবং শক্তভাবে প্রতিরোধ করার জন্য।

উক্ত ওয়াজ মাহফিলে সাবেক মেম্বার মোঃ আবুল বাশারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধনকুন্ডা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি নাজমুল হক নোমানী (দা. বা.), বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ গোদনাইল বাড়িপাড়া জামে মসজিদের খতীব মুফতি সাইফুদ্দিন আল মাহদি, গোদনাইল বাজার জামের মসজিদের খতীব মুফতি মহিউদ্দিন মাহদী (দা.বা.), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহবায়ক মমতাহ উদ্দিন মন্তু, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, যুবদল নেতা এস. আলম ইসরাৎ, মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ সজল, সঞ্চালনায় ছিলেন ওমর ফারুক গাজী। ওয়াজ মাহফিলটি আয়োজক কমিটিতে ছিলেন গোদনাইল বাড়ীপাড়া নতুন আলো যুব সংঘের সাজ্জাদ হোসেন, সাব্বির হোসেন, আল আমিন, মোঃ মেহেদী, মোঃ শামীম, মোঃ মামুন, রুহুল আমিন, মোঃ নাজমুল, মোঃ লিটু, মোঃ ইমরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *