শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

রাজধানীর ওয়ারীতে রাজউকের উচ্ছেদ অভিযান ও জরিমানা

 

নার্গিস রুবি : 

রাজধানীর ওয়ারী এলাকার বলদা গার্ডেন সংলগ্ন র‍্যাংকিং স্ট্রিট রোডে নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় ২টি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় ভবনগুলোর নকশার ব্যত্যয়কৃত কিছু অংশ ভেঙে ফেলা হয়।

সোমবার ( ৪ ফেব্রুয়ারির) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আর ।

তিনি বলেন, ঢাকাকে বাসযোগ্য করার জন্য রাজউক কাজ করে যাচ্ছে। সেই পদক্ষেপ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ( রাজউক) মতিঝিল জোন ৭/২ আওতাধীন এলাকায় রাজউক নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ দুইটি ভবনের মালিককে সতর্ক করে দেওয়া হয়। এসময় ভবন মালিক -শোয়েব আহমেদ গং ১৫ দিনের মধ্যে ব্যত্যয়কৃত ক অংশ ভেঙে অপসারণ করা জন্য এক সপ্তাহ সময় দিয়ে নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গিকার নেওয়া হয়। ভবন মালিক -মাহবুব রহমান এর ভবনেরও আংশিক অংশ অপসারণ করে ১৫ দিনের মধ্যে বাকি ব্যত্যয় অংশ অপসারণ করে রাজউককে জানানোর জন্য নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নেওয়া হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিনা আরা বলেন, শহরকে পরিকল্পিত নগরী করার লক্ষ্যে আমাদের এই কাজ চলমান থাকবে ।

উচ্ছেদ অভিযানে ছিলেন রাজউক জোন ৭/২ এর অথরাইজড অফিসার প্রকৌশলী মেহেদী হাসান খান,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *