শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ -১, এবং দক্ষিণখান এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান ও জরিমান

 

নার্গিস রুবি :

রাজধানীর খিলখেত নিকুঞ্জ-১ এর ৪ নং রোডে এবং দক্ষিণখান সিটি কমপ্লেক্স এলাকায় নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় ৪টি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় ভবনগুলোর নকশার ব্যত্যয়কৃত কিছু অংশ ভেঙে ফেলা হয়।

 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারির) সকাল থেকে বিকাল পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান তিনি বলেন, ভবন মালিকগণ রাজউক থেকে নকশার অনুমোদন নিয়ে সঠিকভাবে ভবন নির্মাণ করছে কিনা সেই বিষয়গুলো আমরা দেখছি নকশার ব্যত্যয় পেলে আমরা আইনানুক ব্যবস্থা নিচ্ছি । সেই পদক্ষেপ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৪/৩ আওতাধীন খিলক্ষেত নিকুঞ্জ -১ এবং দক্ষিণখানের সিটি কমপ্লেক্স এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং ৮ লক্ষ টাকা জরিমানা করা হয় । নকশা বহির্ভূত ৪টি বহুতল ভবনের আংশিক অপসারণসহ ১৫ দিনের মধ্যে নিজ দায়িত্বে ভেঙে কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয় ।

আজকের মোবাইল কোর্ট যে ৪টি ভবনে উচ্ছেদ করা হয়েছে সুগুলোতে নন – জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেখায় যে সময় দেওয়া হয়েছে তার মধ্যে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করে রাজউককে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউক জোন ৪/৩ অথরাইজড অফিসার প্রকৌশলী হাসানুজ্জামান , ইমারত পরিদর্শক আব্দুর রহিম, ইমারত পরিদর্শক নির্মল মালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *