রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

রাত পোহালেই মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির কাঙ্ক্ষিত সম্মেলন ২০২৫।

নিজস্ব সংবাদদাতা

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল ১৬/ ৮/ ২০২৫ইং তারিখ।সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী রয়েছেন।
প্রতিযোগিতা ও গ্রুপের রাজনীতির দোলাচলে হুমকি ধামকি আর গন্ডগোলের আশঙ্কা নিয়ে হতে যাচ্ছে মোড়েলগঞ্জ  উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন। কাউন্সিলরদের মনে ভয় ও ভীতির পরিবেশ সৃষ্টি করার জন্য একটি চক্র বিদেশি মোবাইল নম্বর ব্যবহার করে সম্মেলনে উপস্থিত না হওয়ার জন্য ধমক দিয়ে যাচ্ছেন ও প্রাননাশের কথাও বলেছেন বলে দাবি করেছে হোগলাপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মোঃ ফারুকুল ইসলাম শেখ। অজ্ঞাত স্থান থেকে হুমকি দাতার নম্বর (+821031842205)। একই দাবি করেছেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব জনাব আব্দুল জব্বার মোল্লা (সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান) তিনি বলেন গত ১৪/৮/২০২৫ইং তারিখ রাত ১১.১৫ মিঃ সময় (+821031842205) এই নম্বর থেকে ফোন আসে আমার মুঠো ফোনে আমাকে সম্মেলনে উপস্থিত না হওয়ার জন্য নিষেধ করা হয় যদি উপস্থিত থাকি তাহলে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়।
প্রতিবেদকের কাছে উপজেলা সম্মেলন কে কেন্দ্র করে আরো এ রকম অনেক অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীরা সম্মেলনের আগেই এই বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *