রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

শরণখোলায় অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় হত্যা ও লাশ গুম মামলার আসামী সুভাষ মৃধাকে আটক

 

মোঃ শাহীন হাওলাদার

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম বানিয়াখালী গ্রামে খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিনের মৎস্য ঘেরের পানির নীচে খুঁটির সাথে বেঁধে রাখা অবস্থায় অর্ধগলিত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার থানায় একটি হত্যা ও লাশ গুমরে মামলা দায়ের করা হয়েছে। ঐ মামলার ৩ নম্বর আসামি বিধানসাগর গ্রামের বাসিন্দা মৃত্যু মহানন্দ মৃধার ছেলে সুভাষ মৃধা (৪৬) কে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে,পশ্চিম বানিয়াখালী গ্রামের সিদ্দিক হাওলাদার (৫০) নামে এক দিনমজুর ৩০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম বানিয়াখালী গ্রামে খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিনের মৎস্য ঘেরের পানির নীচে বেঁধে রাখা অর্ধগলিত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত লাশ সিদ্দিকের বলে তার পরিবারের সদস্যরা সনাক্ত করেন।শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম কামরুজ্জামান খান বলেন, নিখোঁজ সিদ্দিকের বড় ভাই বাদশা মিয়া বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে বৃহস্পতিবার শরণখোলা থানায় একটি হত্যা ও লাশ গুমের মামলা দায়ের করেছে। পুলিশ এজাহার নামীয় ৩নং আসামী বিধানসাগর গ্রামের সুভাষ মৃধা (৪৬) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং দ্রুত সময়ে হত্যার রহস্য উদঘাটন করা যাবে বলে জানিয়েছেন ওসি কামরুজ্জামান খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *