বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

শরণখোলায় জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক প্রশিক্ষন

 

মোঃ শাহীন হাওলাদার

প্রতি বছরই ঘূর্ণিঝড়,প্রচন্ড তাপদাহ,জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দুর্যোগের কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। তবে পূর্বাভাস ও পূর্বপ্রস্তুতির কারণে দুর্যোগের ক্ষতি কমেছে উল্লেখযোগ্য হারে।বাগেরহাটের শরণখোলা উপজেলার সেচ্ছাসেবী সংগঠন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে ও কেয়ার বাংলাদেশের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে,রূপান্তরের ক্লাইম্ব প্রকল্প কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন মিরুর সভাপতিত্বে ও রুপান্তরের সিনিয়র প্রেজেক্ট অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মেহেদী হাসান,কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর আসিফ আরাফাত,সিনিয়র মনিটরিং অফিসার শহিদুল্লাহ আহম্মেদ,সিপিপির টিমলিডার মোঃ মিন্টু ফকির,সাবেক ইউপি সদস্য বাবুল আকন,সিপিপি নেতা ওহিদুজ্জামান ডালিম সহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণে ঘূর্ণিঝড়ে আগাম প্রস্তুতি হিসেবে আশ্রয় কেন্দ্রে আলো ও পানির ব্যবস্থা করা,বৈদ্যুতিক খুটি সংলগ্ন,বসতঘর সংলগ্ন,পুকুর সংলগ্ন গাছ ছাটাই করা ও প্রতিবন্ধী,গর্ভবতী মা এবং শিশুদের দ্রুত আশ্রয় নেয়ার বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *