বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

শরণখোলায় বিশ্ব পরিবেশ দিবস পালন

 

মোঃ শাহীন হাওলাদার

 

“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা,অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’এ প্রতিপাদ্যাকে সামনে রেখে। শরণখোলা উপজেলার ঐতিহ্যবাহী আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে,বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে ও কেয়ার বাংলাদেশের সহযোগিতায় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে আমন্ত্রিত অতিথিবৃন্দ,বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর ও কেয়ার বাংলাদেশের কর্মকর্তাগন ও শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের নিয়ে এক র‌্যালি আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পর স্কুল হলরুমে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক এর সভাপতিত্বে আলোচনা সভা সহ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক মোঃ শাহিন হাওলাদার,মোঃ নাসির শিকারী, আরও উপস্থিত ছিলেন,কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর আসিফ আরাফাত,রুপান্তরের সিনিয়র প্রেজেক্ট অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, রুপান্তরের ফাইনান্স অফিসার রফিকুল ইসলাম সজিব,ফিল্ড অফিসার মোঃ খলিলুর রহমান সহ শিক্ষক-শিক্ষিকা ও শত শত শিক্ষার্থী।এছাড়াও একই দিন সকালে সাউথখালী ইউনিয়নের তিতুমীর একাডেমিতে রুপন্তরের বাস্তবায়নে কেয়ার বাংলাদেশের সহযোগিতায়।

বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। শহীদ তিতুমীর একাডেমির অধ্যক্ষ রিফাত ইসলাম মিতুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়নের চেয়ারম্যান ইমরান হোসেন রাজীব,কেয়ার বাংলাদেশের কর্মকর্তাগণ,রুপন্তরের কর্মকর্তাগণ,শিক্ষক শিক্ষিকা ও অত্র প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *