শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

শরণখোলায় সমাজসেবার উদ্যোগে ক্ষুদ্রঋণ কর্মসূচি শীর্ষক সেমিনার 

 

মোঃ শাহীন হাওলাদার

 

“বঙ্গবন্ধুর ক্ষুদ্রঋণ ঘোচায় দৈন্য, আনে সুদিন” এই স্লোগানকে সামনে রেখে দেশের পল্লী অঞ্চলে বসবাসরত দুস্থ অসহায় অবহেলিত অনগ্রসর জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সকল কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুদীপ্ত কুমার সিংহ এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার জনাব আব্দুল্লাহ আল ফয়সাল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক-১ জনাব মোস্তফা গিয়াস উদ্দিন,বিশেষ অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক-২ জনাব এ,টি,এম মাসুদ হোসেন,শরণখোলা থানার অফিসার ইনচার্জ এইচ এম কামরুজ্জামান খান, ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাঈনুল ইসলাম টিপু,সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইমরান হোসেন রাজিব,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এম,এ খালেক খান,প্রাণী সম্পদ কর্মকর্তা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা,জনস্বাস্থ্য কর্মকর্তা,আরডিও কর্মকর্তা,আনসার বিডিপি কর্মকর্তা সহ মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, সাংবাদিক,ক্ষুদ্রঋণ কর্মসূচির মাঠ পর্যায়ের কর্মচারীগন ও উপকারভোগী পরিবারের সদস্যগন প্রমূখ।উল্লেখ্য যে-সমাজসেবার আওতাধীন ক্ষুদ্র ঋণ ১৯৭৪ সালে ১৯ টি উপজেলায় শুরু হয়ে বর্তমানে দেশের সকল উপজেলায় কার্যক্রম চলছে। শরণখোলা উপজেলায় ক্ষুদ্র ঋন উপকারভোগীর সংখ্যা মূল বিনিয়োগে ১৪৪১ জন এবং পুন:বিনিয়োগে ২০২১জন এবং সরকারের বরাদ্দকৃত অর্থ মূল বিনিয়োগে ১১৬৯৬০৬৫ টাকা এবং পুন:বিনিয়োগ করা হয় ১৬৩১৪৪০০ টাকা। পল্লী মতৃকেন্দ্রে মূল বিনিয়োগ ২৮৭৩০০০ টাকা এবং পুন:বিনিয়োগ ২৮৭৩০০০ টাকা, এই মূল বিনিয়োগে উপকারভোগীর সংখ্যা ৫৮৮ জন মহিলা এবং পুন:বিনিয়োগে উপকারভোগীর সংখ্যা ৬৪০ জন মহিলা। এছাড়াও দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পূর্ণবাসন কার্যক্রমে উপকৃত হয়েছে মূল বিনিয়োগে ২৭৫ জন এবং পুন:বিনিয়োগে ২৮৬ জন ঋণ গ্রহণ করে, এ খাতে বরাদ্দকৃত অর্থ মূল বিনিয়োগে ১৬৮৬৮৪৭ টাকা এবং পুন:বিনিয়োগ ১৪৫৩০০০ টাকা।দক্ষিন নলবুনিয়া গ্রামের খালেদা আক্তার,রায়েন্দা ওয়ার্ড়ের রেকসোনা বেগম বলেন-ক্ষুদ্রঋণ প্রদানে সঠিকভাবে উপকারভোগী বাছাই, গ্রাম কমিটি, উপজেলা কমিটি ও ইউনিয়ন সমাজকর্মীদের নিয়ে সঠিক নিয়মে কাজ করলে কিস্তি আদায়ে কোন সমস্যা হবে না। তাই সঠিক ভাবে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন। পুরো অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক -১ মোঃ মোস্তফা গিয়াস উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *