বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও জিয়া স্মৃতি পাঠাগারের বই প্রদর্শনী

 

মোঃ হাসান শাহরিয়ার রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

 

০৩ জুন ২০২৪ তারিখ বিকাল ০৪ টায় সাতক্ষীরা শহরের ইটাগাছায় তীতুমীর কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা পৌর ও উপজেলা বিএনপির আয়োজনে পৌর বিএনপির আহ্বায়ক শের আলী’র সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এড. নুরুল ইসলামের সঞ্চালনায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জিয়া স্মৃতি পাঠাগারের ব্যাবস্থাপনায় বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আব্দুল আলীম চেয়ারম্যান মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতি এবং নুরে আলম সিদ্দিকী।

 

এছাড়া আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির আহ্বায়ক সম হেদায়েতুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন, জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা তাঁতীদলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, জেলা জাসাসের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মির্জা অর্ঘ্য সহ স্থানীয় ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

আরও উপস্থিত ছিলেন সাদেক আহসান

প্রকাশনা সম্পাদক ও সহ. লাইব্রেরিয়ান, জিয়া স্মৃতি পাঠাগার, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং মোঃ সোলাইমান হোসেন, সদস্য সচিব বিজিএমইএ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

 

উক্ত অনুষ্ঠানে বক্তারা তাদের আলোচনায় বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদ এর চেতনা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই ধারণ করে এবং পালন করে। মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনা কর্মকর্তা থেকে জনতার নেতা কিভাবে হলেন আমাদের সকলকের এই জ্ঞান থাকা উচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিভাবে গঠিত হলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের উনিশ দফাগুলো কি কি আমাদের সবারই জানা উচিৎ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *