বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন কল্পে প্রকল্প অবহিতকরণ সভা

মোঃ হাসান শাহরিয়ার রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

০৫ জুন বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে বেসরকারি সংস্থা দলিত এর বাস্তবায়নে বাংলাদেশ দলিত যুব পরিষদের আয়োজনে সংগঠণটির ব্যবস্থাপক উত্তম কুমার দাসের সভাপতিত্বে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন কল্পে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার দাস, সদর সমাজসেবা কর্মকর্তা শহীদুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যোন কোহিনুর ইসলাম, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ ফিরোজ হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের প্রশিক্ষক তাসরিন খাতুৃন, দলিত নেতা গৌর পদ দাস প্রমুখ।

বক্তারা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী তথা দলিত সম্প্রদায়ের জীবন জীবিকার মানোন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাও কাজ করে যাচ্ছে। এরপরও তারা অনেক পিছিয়ে পড়ে রয়েছে। দলিত জনগোষ্ঠীর মেয়েদেরকে নাবালিকা অবস্থায় বিয়ে দেওয়া হচ্ছে।

শিক্ষাঙ্গন থেকে ঝরে পড়ছে দলিত শিক্ষার্থীরা। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা ব্যবস্থা না থাকায় দলিত শিক্ষার্থীরা মেধা তালিকায় স্থান না করতে পেরে ভর্তি হচ্ছে পারছে না। সহজ শর্তে ঋণ না পাওয়ায় দলিত সম্প্রদায়ের মানুষজন নিজেদের পেশাকে সমুন্নত রাখতে পারছে না। ক্ষমতাসীন দলের নেতাদের চাপে যোগ্যতা থাকার পরও দলিতদের অনেকে সমাজ সেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসসহ বিভিন্ন দপ্তরে প্রশিক্ষণ নিতে পারছে না।

একইভাবে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় কোটা থাক বঞ্চিত করা হচ্ছে। ফলে দলিত জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তণ করা কঠিন হয়ে পড়েছে। এজন্য জাত পাত পেশাভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদ প্রকল্প হাতে নিয়ে কাজ করে যাচ্ছে।

 

তবে যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভাগ্যের পরিবর্তণ করতে হবে। সেজন্য সরকার প্রদত্ত সকল সুযোগ সুবিধা দলিত জনগোষ্ঠীকে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *