শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

সাতক্ষীরায় ভোমরা স্থল বন্দর ডিজিটালাইজেশন/ ই-পোর্ট ম্যানেজমেণ্ট সিস্টেমের শুভ উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোঃ হাসান শাহরিয়ার রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

০৪ জুলাই ২০২৪ বৃহস্পতিবার সকাল ১১টার ভোমরা স্থলবন্দর ডিজিটালাইজেশন/ভোমরা ই-পোর্ট ম্যানেজমেণ্ট সিস্টেমের শুভ উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য জনাব আ,ফ, ম রুহুল হক এমপি, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য জনাব আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা মহিলা সংরক্ষিত আসনে জনাবা লায়লা পারভীন সেজুতি, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মতিউর রহমান চৌধুরী পিপিএম বার।

আরো উপস্থিত ছিলেন ভোমরা সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি জনাব নওশাদ দিলোওয়ার রাজু, সাধারণ সম্পাদক মাকসুদ খান সহ কার্যকরী কমিটি বৃন্দ।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে পর্যায়ক্রমে সকল স্থলবন্দরে ডিজিটাল সেবা কার্যক্রম চালু করা হবে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক ভোমরা ডিজিটালাইজেশন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে স্থলবন্দরসমূহ আজ আরও একধাপ এগিয়ে গেল। উন্নত বিশ্বের বন্দরের ন্যায় আমাদেও দেশের স্থল বন্দরসমূহও একদিন স্মার্ট বন্দরে পরিণত হবে।দেশের স্থল বন্দরের সেবা কার্যক্রম পেপারলেস করার লক্ষ্যে বেনাপোল ও বুড়িমারী স্থলবন্দরে আগেই অটোমেশন চালু করা হয়েছে। ভোমরা স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নসহ ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে।

প্রতিমন্ত্রী খালিদ হাসান মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ভোমরা ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, স্থলবন্দরগুলোকে আধুনিক ও অটোমেশনের আওতায় নিয়ে আসার জন্য সরকারি ও উন্নয়ন সহোযোগি সংস্থার অর্থায়নে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। গ্লোবাল এলায়েন্স ফর ট্রেড ফ্যাসিলিটেশন (জিএটিএফ) এর অর্থায়নে প্রায় ০৯ (নয়) কোটি টাকা ব্যয়ে ভোমরা স্থলবন্দরে সম্পাদিত ডিজিটালাইজেশন কার্যক্রম প্রতিবেশী দেশের সাথে পণ্য সরবরাহ কার্যক্রম সচল রাখার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এবং সুইসকন্টাক্ট বাংলাদেশ এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: জিল্লুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এরপর আলোচনা শেষে সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলার বসন্তপুর নৌবন্দরের উদ্দ্যেশে রওনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *