বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ

 

মোঃ হাসান শাহরিয়ার রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

 

০৫ জুন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর আওতায় জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সাতক্ষীরা এলজিইডি সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সাতক্ষীরা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মোঃ আবদুল হাকিম।

 

উদ্বোধনীপর্বে তিনি বলেন, সত্যিকার তথ্য তুলে ধরতে পারার জন্য এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। সাংবাদিকতার মৌলিক দিকগুলো যদি জানা থাকে তাহলে জলবায়ু বিষয়ক তথ্য সাংবাদিকরা জাতির কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। আপনারা যেহেতু দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলায় বসবাস করেন তাই আপনারা সাংবাদিকগণ বায়ু এবং জলের তাপমাত্রার উষ্ণতা, প্রজাতির ঋতু পরিবর্তন, প্রবাল ব্লিচিং, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় প্লাবন, উপকূলীয় ক্ষয়, ক্ষতিকারক অ্যালগাল ব্লুম, হাইপোক্সিক (বা মৃত) অঞ্চল, নতুন সামুদ্রিক রোগ, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর ক্ষতি, বৃষ্টিপাত, এবং মৎস্য হ্রাস সর্ম্পকে লিখতে হবে। আপনি লিখলে বিশ্ববাসী জানবে, সুতরাং আপনাদের জলবায়ু সর্ম্পকে লিখতে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি।

 

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ জাবেদ হোসেন। প্রশিক্ষণে সাতক্ষীরা জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ, জলবায়ু বিশেষজ্ঞ ফারুক বিশ্বাস ও পাবলিক রিলেশন এন্ড মার্কেটিং স্পেশালিস্ট সৈয়দ মাহবুব আহসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *