মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাগেরহাটে অস্বচ্ছল রোগী ও প্রতিষ্ঠানে জেলা পরিষদের সহায়তা উপকূলে কিশোরী-নারীর স্বাস্থ্যঝুঁকি নিয়ে সচেতনতা মোংলা-রামপালের নদীভাঙন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী সুন্দরবনে ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ গোয়ালন্দে যুবককে গলা কেটে হত্যা চন্দনাইশ জোয়ারা বি.সি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার। মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

সাতক্ষীরার টিটিসিতে জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক ০৫ দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

মোঃ হাসান শাহরিয়ার রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি।

 

ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও), শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসক, সাতক্ষীরা ও জাতীয় ক্ষুদ্র, কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) সাতক্ষীরা এবং বিসিক, সাতক্ষীরা এর সহযোগীতায় নাসিব, সাতক্ষীরার সভাপতি জিএম নাজমুস সাকিব এর সভাপতিত্বে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয় অবহিতকরণ (১ম সংশোষিত) শীর্ষক প্রকল্পের আওতায় ২৯ মে থেকে ০২ জুন পর্যন্ত ০৫ দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালাটি ৩০ মে সাতক্ষীরার বিনেরপোতায় কারিগরি প্রশিক্ষণ সেন্টার (টিটিসি) তে শুরু হয়ে ০২ জুন শেষ হয়।

 

২ জুন ২০২৪ তারিখ রবিবার উক্ত প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সরোয়ার হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক, সাতক্ষীরা। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক শিল্প নগরী, সাতক্ষীরা এর ডি. এম গৌরব দাস এবং টিটিসির অধ্যক্ষ কে এম মিজানুর রহমান।

 

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন(এনপিও) এর গবেষণা কর্মকর্তা রিপন সাহা এবং সৈয়দ জায়েদ উল ইসলাম, পরিসংখ্যান তথ্য অনুসন্ধানকারী কর্মকর্তা এস এম নাইমুর রহমান।

 

উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে মোট ৯০(নব্বই) জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

 

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় নিজের জীবন মানে উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে নতুন উদ্যোক্তা তৈরিসহ বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য ঠিক রেখে ব্যাবসাকে লাভজনকভাবে দির্ঘস্থায়ী করার বিভিন্ন কৌশল শেখানো হয়।

 

এছাড়া প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার হোসেন বলেন, প্রোডাক্টিভিটির প্রশিক্ষণ আমি নিজেও করেছি। এটা নিজ পরিবার থেকে শুরু করে ব্যাবসায়িক প্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে কারণে আপনারা যারা এই প্রশিক্ষণ গ্রহণ করলেন সবাই নিজ জায়গায় এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজের এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা রাখি।

 

আরও উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষণ কর্মশালা গত ২৯/০৫/২৪ তারিখ থেকে শুরু হওয়ার কথা থাকলেও ৩য় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রশিক্ষকগণ স্থানীয় প্রশাসনের অনুমতিক্রমে ২৯/৫/২৪ তারিখের প্রশিক্ষণ কর্মশালা বন্ধ রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *