মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালন

Oplus_0

মোঃ রাহাত হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

আজ ১৬/০৯/২০২৪ ইং (সোমবার) ১২ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা.)।
হিজরি সনের ১২ রবিউল আউয়াল দিনটি মুসলিম বিশ্ব পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেব পালন করছেন। এই দিনে ইসলাম ধর্মের প্রবর্তক ও আল্লাহর প্রিয় হাবিব, নবী ও রসুল হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন করেন।৫৭০ খ্রিস্টাব্দের তৃতীয় মাস রবিউল আউয়ালের ১২ তারিখে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে বিশ্বনবী জন্মগ্রহণ করেন।
তাঁর বাবা আবদুল্লাহ। ৬৩২ খ্রিস্টাব্দে একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। জন্মের আগেই রাসুল (সা.) তাঁর বাবাকে হারান এবং ছয় বছর বয়সে তিনি মাতৃহারা হন।

আল্লাহর প্রতি অসীম ও অতুলনীয় আনুগত্য এবং ভালোবাসার পাশাপাশি মহৎ মানবিক চারিত্র গুণাবলির জন্য তিনি সর্বকালে সর্বজনের কাছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে অভিষিক্ত।

আজ ১২-ই রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্ম দিন। সেই উপলক্ষে সিরাজগঞ্জ প্রতিটি জেলার মুসলমানেরা শোভাযাত্রা বের করেন এবং বিভিন্ন শহর প্রদক্ষিণ করে মোনাজাত এর মাধ্যমে শোভাযাত্রার সমাপ্তি করেন। এছাড়াও এই দিনটি উপলক্ষে বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে দোয়া-মাহফিলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *