মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

সিরাজগঞ্জে ৯৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

মোঃ রাহাত হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর একটি সফল অভিযানে ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গত ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দুপুরে র‌্যাব-১২, সদর কোম্পানি এবং সিপিএসসি, বগুড়ার একটি চৌকস দল যৌথভাবে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানটি পরিচালিত হয় ‘হাটিকুমরুল বাগিচাপাড়া হোটেল নিউ মায়ের আচল” এর সামনে রংপুর-ঢাকা মহাসড়কের উপর। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম।’

অভিযানের সময় বিপুল চন্দ্র রায় (২৯) এবং রিপন (২৮)। নামে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯৪ বোতল ফেন্সিডিল ছাড়াও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ ২,৫০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ফেন্সিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *