রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

সুখবর সংযুক্ত আবর আমিরাতের অবৈধ অভিবাসীদের বিমান ভাড়া কমানো

মোহাম্মদ আরমান চৌধুরী, (ইউ এ ই প্রতিনিধি):

অবৈধ অভিবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর দিয়েছে আমিরাত। দেশে ফিরতে চাওয়া অবৈধ অভিবাসীদের জন্য বিমান ভাড়া কমানোর ঘোষণা করেছে আমিরাতে।

অবৈধ অভিবাসীদের বৈধ হওয়া ও জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ দিতে চলেছে আমিরাত। আগামী ১ সেপ্টেম্বর থেকে দুই মাসব্যাপী সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে দেশটি। এ সময়ে দেশে ফিরতে চাওয়া অবৈধ অভিবাসীদের বিমান ভাড়াতেও ছাড় দিবে আমিরাতে।

আরব আমিরাতে জানিয়েছে, যেসব অবৈধ অভিবাসী দেশে ফিরতে চান তাদের বিমান ভাড়ায় ছাড় দেওয়া হবে। সাধারণের চেয়ে কম দামে বিমানের টিকিট পাবেন তারা।

আমিরাতের রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের উপ-মহাপরিচালক মেজর জেনারেল ওবাইদ মুহুাইর বিন সুরোর জানান, আমিরাতের বিমান সংস্থা গুলোর সঙ্গে তারা যোগাযোগ করেছেন। যেসব অবৈধ অভিবাসী অর্থাভাবে দেশে ফিরতে পারছেন না তাদের সংস্থাগুলো সহায়তা করবে।

আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ (আইসিপি) সাধারণ ক্ষমা কারা কারা পাবেন তার বিস্তারিত তথ্য জানিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটনসহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে। অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আমিরাতে অবৈধভাবে বসবাস করা অভিবাসীরা বৈধ বা নিজ দেশে ফিরতে চাইলে এটি তাদের জন্য বড় সুযোগ। দেশে ফেরার পর পুনরায় বৈধ ভিসায় তারা আবার ফিরতে পারবেন। অবৈধ অভিবাসীরা বৈধ হতে চাইলে তাদের ওভার-স্টের (সময়সীমার চেয়ে বেশি সময় অবস্থান)

রেসিডেন্সি ভিসা লঙ্ঘনকারীরা ভিসার মেয়াদ শেষ হলেও গ্রেস পিরিয়ডে ক্ষমা পাবেন। তারা এ সময় জরিমানা ছাড়াই ভিসা নবায়ন অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন।

বিভিন্ন মেয়াদে আমিরাতের রেসিডেন্সি ভিসা রয়েছে। দেশটিতে একটি স্পন্সর ভিসা এক দুই বা তিন বছর মেয়াদি হতে পারে। অন্যদিকে স্ব-স্পন্সর ভিসা পাঁচ থেকে ১০ বছর মেয়াদি হতে পারে।

আমিরাতের নিয়মানুসারে, ভিসার নির্ধারিত সময়ের মধ্যে আমিরাত না ছাড়লে বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে ভিসা নবায়নের জন্য জরিমানা দিতে হয়।

দেশটিতে জরিমানার বিষয়ে ২০২৩ সালে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়। অধিবাসী, পর্যটক এবং ভ্রমণ ভিসাধারী কোনো ব্যক্তি ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে দেশটির আইনানুসারে প্রতিদিনের জন্য ৫০ দিরহাম জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *