মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

স্বাস্থ্যসেবা ও সচেতনতা নিয়ে খুলনায় ‘আলোর আঁচল’ এক মানবিক প্রয়াস

 

মো: নাঈম শেখ

মা ও শিশুর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি মানবিক কর্মসূচি ‘আলোর আঁচল,মায়ের যত্নে শিশুর স্বপ্ন’। খুলনার লবণচরার বান্দাবাজার এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ৮০ জনেরও বেশি মা ও শিশু।

এই আয়োজনে অংশগ্রহণকারীরা প্রাথমিক স্বাস্থ্যসেবা, সচেতনতামূলক সেশন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ পান। শিশুদের পুষ্টি, টিকা, ও সংক্রমণ প্রতিরোধ, এবং মায়েদের মানসিক ও শারীরিক সুস্থতা নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা করা হয়। এছাড়া শিশুদের জন্য রাখা হয় বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা ও পরামর্শসেবা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম। তিনি বলেন, “সুস্থ মা মানেই সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম। পরিবার ও সমাজে স্বাস্থ্যসচেতনতার প্রসারে এ ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।” তিনি উপস্থিত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিয়মিত চিকিৎসা সেবার আওতায় আসার আহ্বান জানান। অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করেন একাধিক অংশীদার। ইভেন্ট পার্টনার হিসেবে ছিল রঙমহল ফর ইয়ুথ, ক্লাব পার্টনার মেডিসিন ক্লাব, খুলনা মেডিকেল কলেজ ইউনিট, মিডিয়া পার্টনার খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, সোশ্যাল মিডিয়া পার্টনার কেইউ ইনসাইডার এবং ভেন্যু ও লজিস্টিকস পার্টনার হিসেবে ছিল সূর্যের হাসি নেটওয়ার্ক ও ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়।

আয়োজকেরা জানান, তারা শুধু ক্যাম্পেইন নয়, বাস্তবভিত্তিক সেবা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে চান। ভবিষ্যতেও তারা মা ও শিশুর স্বাস্থ্যসচেতনতা ও সেবার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *