শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে শরণখোলায় মহান মে দিবস পালিত

হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে শরণখোলায় মহান মে দিবস পালিত
হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে শরণখোলায় মহান মে দিবস পালিত

আবু রায়হান, স্টাফ রিপোর্টার || শ্রমিক-মালিক গড়বো দেশ; স্মার্ট হবে বাংলাদেশ’ এই শ্লোগানে শরণখোলায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে বুধবার ( ১ মে) সকাল ৮টায় শরণখোলা উপজেলা হ্যান্ডেলিং শ্রমীক ইউনিয়ন এর উদ্যোগে শরণখোলা প্রেস-ক্লাব চত্ত্বর থেকে রায়েন্দা বাজার পাচ-রাস্তার মোড় বাদল চত্ত্বর পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য বাগেরহাট-৪ আসনের এমপি এইচ এম বদিউজ্জামান সোহাগ তিনি অসুস্থত থাকার কারণে তার অনুমতি সাপেক্ষকে র‍্যালির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা।

বিশেষ অতিথী হিসেবে র‍্যালিতে যোগদান করেন শরণখোলা জাতীয় পার্টির সভাপতি বদিউজ্জামান আবু গাজী, এম. ওয়াদুদ আকন, রশীদ তাকুলদার, এসময় শরণখোলা উপজেলা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আকন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

র‍্যালির পরবর্তী সমাবেশে বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা তার বক্তিতায় বলেন, বিএনপি সরকারের আমলে বন্ধ কলকারখানাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করে শ্রমিকের ভাতের ব্যবস্থা করেছেন।

এই সরকার শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। শ্রমিকের অধিকার ও মর্যাদা দেশের সংবিধানে স্বীকৃত। সরকার শ্রমিকদের কল্যাণ ও তাদের স্বার্থ সংরক্ষণে শ্রম আইনকে যুগোপযোগী করেছে।

দেশের উন্নয়ন ও অগ্রগতির চালিকা শক্তি হচ্ছে শ্রমজীবী মানুষ। তাদের মর্যাদা ও নিরাপত্তা মালিক পক্ষকে নিশ্চিত করতে হবে। এছাড়া শরণখোলা সাংবাদিক ইউনিয়ন, শ্রমিক লীগ শরণখোলা উপজেলা ও ইউনিয়ন শাখাসহ বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক সংগঠনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *