রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

দেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম প্রচারে আরও সক্রিয় ভূমিকা পালন করবে বিএনপির মিডিয়া সেল

 

নিজস্ব সংবাদদাতা

রোববার, মার্চ ০৮, ২০২৬, রাজধানীর গুলশানে বিএনপি মিডিয়া সেলের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে দেশের উন্নয়ন কর্মকাণ্ড, সরকারের বিভিন্ন দ্যোগ এবং জনসম্পৃক্ত কার্যক্রম গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কার্যকরভাবে প্রচারের বিষয়ে করণীয় নির্ধারণ করা হয়।

বৈঠকে বিএনপি মিডিয়া সেলের সদস্যরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনের যে কার্যক্রম চলছে তা জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করবে বিএনপি মিডিয়া সেল। এজন্য প্রচার কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

গুলশান মিডিয়া সেল অফিসে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

বৈঠক পরিচালনা করেন বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি-এমপি।

উপস্থিত সদস্য — বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, বিএনপি সহ স্হানীয় সরকার বিষয়ক শাম্মী আখতার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন-এমপি, মাননীয় প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, দৈনিক সময়ের আলো পত্রিকা উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খান, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবীবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ বিষয় প্রতিমন্ত্রী এডভোকেট ফারজানা শারমিন পুতুল-এমপি সহ বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্যবৃন্দ।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন প্রতিমন্ত্রী মর্যাদা ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক ডক্টর আবদুল্লাহ-আল-মামুন।

বৈঠক শেষে প্রয়াত বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি মিডিয়া সেলের সাবেক সদস্য সিনিয়র সাংবাদিক আলী মামুদ এবং সাবেক ডিজিটাল বিভাগের প্রধান মাহবুব মানিকের স্মরনে দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *