মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

সাতক্ষীরায় বিএনপির নবগঠিত জেলা কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৫ তারিখ সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় সংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে কাজী আলাউদ্দিন, প্রফেসর ডাঃ শহিদুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদস্য এড. সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব ও সদস্য আব্দুল আলীম চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য শেখ তারিকুল হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদস্য মৃণাল কান্তি রায়, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান, আক্তারুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন নবগঠিত সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যবৃন্দ।

উক্ত সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত সমূহঃ

১) ৩০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে সকল ওয়ার্ডের প্রাথমিক সদস্য তালিকা বা, কাউন্সিলর প‍্যানেল (পৌরসভার ওয়ার্ডের ক্ষেত্রে কমপক্ষে ১৫০ জন ও ইউনিয়নের ওয়ার্ডের ক্ষেত্রে কমপক্ষে ১০০ জন) তৈরি করতে হবে।

২) ৭ মে ২০২৫ তারিখের মধ‍্যে সকল ওয়ার্ড সম্মেলন শেষে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি (পৌরসভার ওয়ার্ডের ক্ষেত্রে ৭১ সদস্য ও ইউনিয়নের ওয়ার্ডের ক্ষেত্রে ৫১ সদস‍্য বিশিষ্ট) গঠন করতে হবে।

৩) ১৫ মে ২০২৫ তারিখের মধ্যে ইউনিয়ন সম্মেলন শেষ করে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করতে হবে
এ সময়ের মধ্যে পৌর সম্মেলন সমাপ্ত করতে হবে।

৪) ২৯ মে ২০২৫ তারিখের মধ্যে সকল উপজেলা সম্মেলন শেষ করতে হবে।

৫। দলীয় আদর্শচ‍্যুত ব‍্যক্তি (“নৌকা” প্রতিকের নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণকারী, রাজনৈতিকভাবে ১৫ই আগস্ট যারা পালন করেছেন, চিহ্নিত মাদক ব‍্যবসায়ী ইত‍্যাদি) বিএনপির প্রাথমিক সদস্য ফর্ম নবায়ন করতে পারবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *