মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

৪ যুগ পরে মোরেলগঞ্জে বিএনপির কাউন্সিল সভাপতি সেলিম মিয়া, সম্পাদক এনামুল হক নির্বাচিত

 

এস কে শফিকুল
মোরেলগন্জ উপজেলা প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে দীর্ঘ ৪ যুগ পরে খাউলিয়া ইউনিয়ন বিএনপির দুর্যোগপূন আবহাওয়া দিনভর বৃষ্টির মধ্যেও উৎসব মুখর পরিবেশে কাউন্সিল ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মো. এনামুল হক ও সাংগঠনিক সম্পাদক পদে মাষ্টার মো. আব্দুল আলীম বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত।
শনিবার বেলা ১১টায় এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় কক্ষে ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বি-বার্ষিক এ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক, বাগেরহাট-৪ আসনে মনিটরিং টিমের সদস্য মো. খাদেম নিয়ামুল নাসির আলাপ। বিশেষ অতিথির বক্তৃতা করেন কাউন্সিল পরিচালনা মনিটরিং কমিটির সদস্য জেলা বিএনপি নেতা সরদার ওহিদুল ইসলাম পল্টু।

অন্যান্যের মধ্যে এ সময় বক্তৃতা করেন কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহŸায়ক বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. কাজী মনিরুজ্জামান মনির, বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপি সদস্য মো. মনিরুল হক ফরাজী। সভা শেষে দ্বিতীয় পর্বে কাউন্সিলে তৃনমুল কর্মী ভোটাররা তাদের ভোট দিয়ে সভাপতি পদে ৪ জন প্রার্থীর মধ্যে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম মিয়াকে ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী এ্যাডভোকেট আব্দুস ছালাম ২৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. এনামুল হক ২৩৭ পেয়ে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দী জাকারিয়া মাহমুদ পেয়েছেন ১৭০ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে মাষ্টার আব্দুল আলিম ফরাজী ১৭০ ভোট পেয়ে পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল লতিফ খান ১২৯ ভোট পেয়েছেন। এ নির্বাচনে ৪৫৯ ভোটারের মধ্যে ৪৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৭টি ভোট বাতিল হয়।

নির্বাচিত সভাপতি মো. সেলিম মিয়া বিজয়ের পরে নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন, বিজয়ের কোন আনন্দ মিছিল নয়, যারা পরাজিত হয়েছেন তারাও দলের কর্মী। সকলকে নিয়েই দলের জন্য আগামি দিনে কাজ করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *