শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল ১৬/ ৮/ ২০২৫ইং তারিখ।সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী রয়েছেন।
প্রতিযোগিতা ও গ্রুপের রাজনীতির দোলাচলে হুমকি ধামকি আর গন্ডগোলের আশঙ্কা নিয়ে হতে যাচ্ছে মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন। কাউন্সিলরদের মনে ভয় ও ভীতির পরিবেশ সৃষ্টি করার জন্য একটি চক্র বিদেশি মোবাইল নম্বর ব্যবহার করে সম্মেলনে উপস্থিত না হওয়ার জন্য ধমক দিয়ে যাচ্ছেন ও প্রাননাশের কথাও বলেছেন বলে দাবি করেছে হোগলাপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মোঃ ফারুকুল ইসলাম শেখ। অজ্ঞাত স্থান থেকে হুমকি দাতার নম্বর (+821031842205)। একই দাবি করেছেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব জনাব আব্দুল জব্বার মোল্লা (সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান) তিনি বলেন গত ১৪/৮/২০২৫ইং তারিখ রাত ১১.১৫ মিঃ সময় (+821031842205) এই নম্বর থেকে ফোন আসে আমার মুঠো ফোনে আমাকে সম্মেলনে উপস্থিত না হওয়ার জন্য নিষেধ করা হয় যদি উপস্থিত থাকি তাহলে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়।
প্রতিবেদকের কাছে উপজেলা সম্মেলন কে কেন্দ্র করে আরো এ রকম অনেক অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীরা সম্মেলনের আগেই এই বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।