মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দূর্দিনের রাজপথে যার ঠিকানা হয়েছিলো ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী যুবদলের রূপনগর থানার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর কবির জন। কর্মীদের মাঝে অত্যন্ত প্রিয় ভাজন, ব্যক্তিত্ববান রাজনীতিবিদ হিসেবে পরিচিত এইনেতা, জাতীয়তাবাদী দলের বিশ্বস্ত কর্মী জানাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে দলের দুর্দিনে দলীয় আদর্শ থেকে একটু ও বিচ্যুত হয়নি।তাই দলের কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন রূপনগর থানা জাতীয়তাবাদী দলের যুগ্ন আহবায়ক এর দায়ীত্ব।
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক জনাব আমিনুল হক ও সদস্য সচিব জনাব মোস্তফা জামান এর অনুমোদিত এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ অনুমোদন পত্র পাওয়া যায়।
স ম জাহাঙ্গীর কবির জনের এই পদায়নে এলাকায় কর্মীদের মাঝে রাজনৈতিক উচ্ছাসের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে রূপনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জনাব ডাক্তার আল-হাসান মোবারক বলেন দীর্ঘদিন পরে রূপনগর থানা বিএনপিতে একজন কর্মীবান্ধব নেতার মূল্যায়ন করা হয়েছে। আমি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক মেধাবী ও চৌকস নেতৃত্বে অধিকারী জনাব আমিনুল হক এর প্রতি অনুরোধ করবো রূপনগর থানায় জাতীয়তাবাদী দলের দুর্দিনের আরো কর্মী রয়েছে তাদেরকে মূল্যায়ন করলে রূপনগর থানা বিএনপি ঢাকা মহানগর উত্তরের একটি রাজনৈতিক মডেল থানা হিসেবে পরিচিতি পাবে বলে আমি বিশ্বাস করি।