মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

ঐতিহ্যবাহী দোহাজারী রেলওয়ে স্টেশন মাঠ (রাশিয়ার ফিল্ডের) টেন্ডার প্রক্রিয়া বাতিলের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

 

এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

ঐতিহ্যবাহী চন্দনাইশের দোহাজারী রেলওয়ে স্টেশন মাঠ (রাশিয়ার ফিল্ড)কে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসায়ীদের হাতে তুলে দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসদরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ৮ অক্টোবর বিকেলে এ মানববন্ধনে রাজনৈতিক সংগঠন বিএনপি, এলডিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ব্যবসায়ী সমিতি, দোহাজারী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে অংশ নেন। সমাবেশে বক্তাগণ বলেন, রাশিয়ার ফিল্ট বিগত সময়ে প্রতিদিন সকালে উম্মুত বাজার, খেলাধুলা, চিত্ত বিনোদন, ধর্মীয় ও দলীয় সভা-সমাবেশ এবং জানাজার মাঠ হিসেবে বিনা বাঁধায় ব্যবহার হয়ে আসছে। বাংলাদেশ রেলওয়ে হঠাৎ করে উক্ত উম্মুক্ত মাঠকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে লিজ দেয়ার মাধ্যমে পায়তারা শুরু করেছে। এ ধরনের প্রক্রিয়া এলাকাবাসী কোনভাবে মেনে নিবে না। রেলওয়ে কর্তৃপক্ষ টেন্ডার প্রক্রিয়া বাতিল না করলে এলাকাবাসী আরো বড় ধরনের কর্মসুচী দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন। সাংবাদিক এসএম নাসির উদ্দীন বাবলুর সভাপতিত্বে ও জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লেয়াকত আলী, সিনিয়র সহ সভাপতি আবু নাছের মোহাম্মদ সালা উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দীন, পৌরসভা জামায়াতের আমির জমির আদনান, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, ইসলামী ফ্রন্ট নেতা মো. কলিম উদ্দীন, দোহাজারী হাজারী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন, হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহিম বাদশা, আনোয়ার হোসেন, এলডিপি নেতা ওমর ফারুক, নাছির খাঁন, মোঃ ফারুক, গণতান্ত্রিক যুবদল দোহাজারী পৌরসভার সভাপতি মোঃ কায়ছার হামিদ, সাধারণ সম্পাদক মোঃ মুবিন, গণতান্ত্রিক ছাত্র দলের সভাপতি মোঃ আলমগীর, সাধারণ সম্পাদক মোঃ করিম উদ্দিন, মোঃ আনিসুল রহমান, মোঃ তৈয়ব প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *