মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নুরুল আনোয়ার চৌধুরী’র প্রচারণা

 

এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা। গতকাল ২৩ অক্টোবর চন্দনাইশ পৌরসভা সদর এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় সাধারণ জনগণের উদ্দেশে নুরুল আনোয়ার চৌধুরী বলেছেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছি। গ্রামগঞ্জের সাধারণ জনগণ সহ সকলশ্রেণীর জনতা ৩১ দফা স্বতঃস্ফুর্তভাবে গ্রহণ করছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, সমঅধিকার ও প্রকৃৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।
চন্দনাইশ পৌরসভা বিএনপির উদ্যোগে সংক্ষিপ্ত পথসভা চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মো. মাহামুদুর রহমান (মাদু)’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী, প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল হক। দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শামসুদ্দিন, সাবেক সিনিয়র সদস্য নুরুল হুদা বাবর, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. মহসিন, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল কবির, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহীদুল ইসলাম, পৌরসভা বিএনপি নেতা যথাক্রমে আইনুল হুদা চৌধুরী, আবু ছাদেক সিবলু, বাবু খান, ওসমান গণি বাবু, শহীদুল আলম, সিরাজুল মোস্তফা, মো. সেলিম, আবদুস সালাম কোম্পানী, সেলিম উল্লাহ, ফয়েজ, আমিনুল ইসলাম, শহীদুল আলম, হামিদ, নওশা মিয়া, বৈলতলী ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল করিম চৌধুরী, নাছির চৌধুরী, মো. নুরুল্লাহ, অলি হোসেন, মো. সাইফুল ইসলাম, আবদুল মান্নান, রিয়াদ হোসেন, মো. ইসমাইল সওদাগরসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *