মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে ৭ টিম গঠনের অনুমোদন

 

এস কে শফিকুল ইসলাম
মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধ

দলের সাংগঠনিক বার্তা জনসাধারনের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে পদক্ষেপ নিয়েছে বিএনপি।

জাতীয় মূলধারার প্রথম শ্রেণির প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দলের তৃণমূল পর্যায়ের সঙ্গে সমন্বয় বৃদ্ধির জন্য একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে দলটি।

দলের কৌশলগত পরিকল্পনাটি সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায়।

শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই সমন্বিত কার্যক্রম পরিচালনার জন্য গঠিত ৭টি বিশেষ টিম এবং তাদের প্রধানদের নাম ঘোষণা করেন।

নির্ধারিত টিম ও নেতৃত্বের মধ্যে রয়েছে-

১) স্পোকসপারসন-ড. মাহদী আমিন

২) প্রেস-ড. সালেহ শিবলী

৩) টিভি ও রেডিও-ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল

৪) বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক-ড. জিয়াউদ্দিন হায়দার

৫) অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক-এ কে এম ওয়াহিদুজ্জামান

৬) কনটেন্ট জেনারেশন-ড. সাইমুম পারভেজ

৭) রিসার্চ ও মনিটরিং-রেহান আসাদ

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন কাঠামো দলের ভেতরের শৃঙ্খলা জোরদার করবে এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও সংগঠিতভাবে প্রতিক্রিয়া জানাতে সহায়তা করবে।

দলের মতে, বিশেষ টিমগুলোর কাজ হবে, দলের অবস্থানকে সুশৃঙ্খল, তথ্যভিত্তিক ও দ্রুততার সঙ্গে জনসাধারনের সামনে তুলে ধরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *