শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

মোরেলগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 

এস কে শফিকুল ইসলাম
মোরেলগন্জ উপজেলা প্রতিদিন :

সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব বি. এম. রেজাউল করিম সোহাগ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আজিম ববুল। এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, অপপ্রচার, মিথ্যাচার ও কুরুচিপূর্ণ রাজনীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে গণতন্ত্র, রাজনৈতিক শালীনতা ও সহনশীলতার চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে পথসভার মধ্য দিয়ে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *