মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শহর প্রতিনিধি
রাজধানীর মিরপুরে জনাব তারেক রহমানের তিনটি পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিরপুরের অবহেলিত জনপদে তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার জন্য জনাব আমিনুল হক, শফিকুল ইসলাম মিল্টন, ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি কে দায়িত্ব অর্পণের মধ্য দিয়ে মিরপুরবাসীকে ঋণী করে গেলেন জনাব তারেক রহমান এমনটি বলছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য জনাব আমজাদ হোসেন মোল্লা।
বৃহত্তর মিরপুরের রাজনৈতিক অঙ্গনে জাতীয়তাবাদী পরিবারের বিশ্বস্ত হাতিয়ার। ঢাকা ১৬ আসনের মাটি ও মানুষের সাথে মিশে যাওয়া জননন্দিত জননেতা জনাব আমিনুল হকের বিশ্বস্ত সহযোগী ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃতি সন্তান আমজাদ হোসেন মোল্লা, ধানের শীষ কে বিজয় করার জন্য দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার উত্তরসূরী বর্তমান সময়ের সেনন্সেশন রাজনীতিবীদ বাংলাদেশের ১৮ কোটি জনতার আশ্রয়স্থল জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য জনাব আমিনুল হককে বিপুল ভোটে বিজয় করতে হবে এই অঙ্গীকারে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন এই নেতা।