শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে মোরেলগঞ্জ পৌর শ্রমিক দলের জটিকা মিছিল

 

এস কে শফিকুল ইসলাম
মোরেলগন্জ উপজেলা প্রতিনিধি :

বাগেরহাটের মোরেলগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কথিত অপতৎপরতার প্রতিবাদে জটিকা মিছিল করেছে মোরেলগঞ্জ পৌর শ্রমিক দল।

সোমবার মোরেলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি গুরুত্বপূর্ণ স্থানসমূহে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ খান চুন্নু এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েল।

বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে শ্রমিক দল রাজপথে সতর্ক অবস্থানে থাকবে। তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

এ সময় মোরেলগঞ্জ পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *