বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
শরণখোলায় ডিএনসির অভিযান: ৫০ পিস ইয়াবাসহ সরঞ্জাম উদ্ধার, ছাদ থেকে লাফিয়ে পালালেন শীর্ষ কারবারি ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায় দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ। শরণখোলায় সোনালী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক খাদেম নিয়ামুন নাসির আলাপ এর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছন – আসাদুজ্জামান আসাদ তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক সংস্কারে বিএনপি নেতা – জাহাঙ্গীর আল আজাদ ফরাজী তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন স্ত্রী কবরে, স্বামী কারাগারে: শরণখোলায় গৃহবধূর মৃত্যুকে ঘিরে আত্মহত্যা প্ররোচনার মামলা চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

শরণখোলায় ডিএনসির অভিযান: ৫০ পিস ইয়াবাসহ সরঞ্জাম উদ্ধার, ছাদ থেকে লাফিয়ে পালালেন শীর্ষ কারবারি

 

শরণখোলা (বাগেরহাট)

​বাগেরহাটের শরণখোলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার রায়ন্দাবাজার এলাকার ওয়াপদা কলোনি সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন এলাকার শীর্ষ মাদক কারবারি ইলিয়াস তালুকদার।
​স্থানীয় ও অভিযান পরিচালনাকারী দল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল শীর্ষ মাদক কারবারি ইলিয়াস তালুকদারের বাড়িতে আকস্মিক অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইলিয়াস নিজের বাড়ির ছাদ থেকে লাফিয়ে নিচে পড়েন এবং কৌশলে পালিয়ে যান।
​পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আমিরুলের নেতৃত্বে ইলিয়াসের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার ঘর থেকে ৫০ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
​এই ঘটনার পর সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ৪/৭.৭.২০২৬)।
​অভিযান প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে:
​”পলাতক আসামি ইলিয়াস তালুকদারকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বহাল থাকবে এবং দ্রুতই এই শীর্ষ কারবারিকে আইনের আওতায় আনা হবে।”
​স্থানীয় বাসিন্দাদের মতে, ইলিয়াস তালুকদার ওই এলাকার চিহ্নিত ও শীর্ষ ইয়াবা বিক্রেতা। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিলেন। ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আরেকটি অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার হয়েছিলেন ইলিয়াস। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *