বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ২৬৩ নং সরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সরোয়ার হোসেনের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ১৫ নং সদর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস বিশ্বাস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সরোয়ার হোসেনের ওপর হামলা চালান। এতে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
ভুক্তভোগীর দাবি, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল এবং তাকে হত্যার উদ্দেশ্যে এ আক্রমণ চালানো হয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে অভিযুক্ত ফেরদৌস বিশ্বাসের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।