মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

কেজরিওয়ালের সাথে কংগ্রেসের দুরত্ব বাড়ছে

ভারতের লোকসভা নির্বাচনে দিল্লিতে মোটেই ভালো ফল করতে পারেনি অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ)। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেও লাভ হয়নি।

রাজধানীর সাত আসনই দখল করেছে বিজেপি। আপ-কংগ্রেস জোট সেখানে শূন্যশুধু দিল্লিতেই নয়, সারা দেশে মাত্র তিনটি আসন পেয়েছে কেজরির দল। তিনটিই পাঞ্জাব থেকে।

আর এ কারণে দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে থাকবে না আপ।

দিল্লির সাতটি আসনের সবগুলোতে জয় পেয়েছে বিজেপিআর এ নিয়ে দিল্লির ক্ষমতাসীন দল আম আদমি পার্টি (এএপি)-কে দায়ী করেছে কংগ্রেস। যদিও উভয় দলই বিরোধী ইনডিয়া জোটের অংশ।

রোববার (৩০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এএপির আবগারি দুর্নীতি মামলার জেরে কংগ্রেস দিল্লিতে হেরেছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অভিষেক দত্ত।

মূলত আবগারি দুর্নীতি মামলায় দিল্লির একাধিক মন্ত্রী জেলে রয়েছেন। এএপি প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেপ্তার করা হয়েছে। লোকসভা ভোটের আগেই গ্রেপ্তার করা হয় তাকে। সেই মামলায় তিনি এখনও জেলে রয়েছেন।

আবগারি দুর্নীতি মামলা নিয়ে কংগ্রেস নেতা অভিষেক দত্ত বলেন, ‘আবগারি দুর্নীতি নিয়ে আমরা প্রথম সরব হয়েছিলাম। সেইসময় বলেছিলাম, সরকারের এই পদক্ষেপ নিয়ে যথাযথ তদন্ত করা দরকার। তখন ইডি ও সিবিআই কোনো পদক্ষেপ নেয়নি। পরে লোকসভা ভোটের একমাস আগে গ্রেপ্তার করা হয় কেজরিওয়ালকে। ’

তিনি বলেন, ‘আমার মনে হয় লোকসভা নির্বাচনে আপের সঙ্গে আসন সমঝোতা না করে লড়লে আমাদের আসন বাড়ত। আবগারি দুর্নীতির ফল ভুগতে হয়েছে কংগ্রেসকে। ’

কেজরির দলের প্রথম সারির নেতা বলেছেন, কংগ্রেস ক্যানডিডেট না দিলেও পারত দিল্লিতে। কিন্তু জোটে থেকে তারাও লড়েছে। ভৈাটতো ভাগাভাগি হবেই। কংগ্রেস ঠিক কাজ করেনি।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *