বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
চকরিয়ার জীবন বলি চ্যাম্পিয়ন চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ নারী সাংবাদিককে হেনস্তার আলোচিত ঘটনায় রাজউকের ইমারত পরিদর্শক গ্রেপ্তার। রাজধানীর ইস্টার্ণ হাউজিং ২য় পর্বে উচ্ছেদ অভিযানে স্বজনপ্রীতির অভিযোগ: কিছু ভবনে ব্যবস্থা, কিছুতে রহস্যজনক নীরবতা দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা রাজশাহীকে নতুন করে সাজাতে চাই: রাসিক প্রশাসক সুন্দরবনে ‘আগে চাঁদা, পরে মধু’, দস্যুদের দাপটে বিপাকে মৌয়ালরা রাজধানীর মিরপুর-১ এর দারুসসালাম রোড এলাকায় নকশা লঙ্ঘন করে ১০ তলা ভবন নির্মাণ চিফ অব ফ্লাইট সেফটি পদে বিতর্কিত নিয়োগ: ক্যাপ্টেন আহমেদ ইমরানকে ঘিরে অনিয়ম, হয়রানি ও নিরাপত্তা ঝুঁকির গুরুতর অভিযোগ গোদাগাড়ীতে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার ক্ষয়ক্ষতি ১০ লক্ষাধিক টাকা চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত

দিগন্ত বিস্তৃত হলুদ হারিয়ে যেতে মানা নেই চট্টগ্রামের চন্দনাইশ শঙ্খ তীরবর্তী এলাকা যেন সরিষার প্রান্তর

 

এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার প্রত্যন্ত শঙ্খ নদীর তীরবর্তী এলাকা যেন সরিষার প্রান্তর। চারিদিকে হলুদ আর হলুদ প্রান্তরে ডাকা। দিগন্ত বিস্তৃত হলুদ সমুদ্রে হারিয়ে যেতে চাই মন।
গত কয়েক বছর ধরে সরকারি পৃষ্টপোষকতায় চলছে সরিষা চাষ। ফলে চন্দনাইশের শঙ্খ নদীর তীরবর্তী এলাকাসহ বিভিন্ন এলাকায় কৃষকেরা অন্যান্য সবজির পাশাপাশি সরিষা চাষাবাদ করে লাভবান হচ্ছে বলে জানান। সরিষা আবাদে উৎপাদন ব্যয় তুলনামূলক অনেক কম। এতে ফলন ভালো হলে উৎপাদন ব্যয়ের চেয়ে প্রায় দুই গুণ লাভ হয়। লাভের পরিমাণ অন্য ফসলের চেয়ে বেশি হওয়ায় অনেকে উৎসাহিত হয়ে সরিষা চাষের দিকে ঝুকছে।
কৃষকদের মতে, সরিষা আবাদে খরচ ও সময় দুটোই কম লাগে। পাশাপাশি দেশে সরিষা থেকে পাওয়া ভোজ্যতেলের চাহিদার কারণে সরিষার দাম সব সময়ই তুলনামূলক বেশি থাকে। ভোজ্যতেলের আমদানি কমিয়ে আনতে কৃষি বিভাগ সারা দেশে সরিষা আবাদের উপর জোর দিয়েছেন। তারই ধারাবাহিকতায় বাড়ছে সরিষা চাষ। এ কারণে রবিশস্য মৌসুমে অন্যান্য ফসলের আবাদের পাশাপাশি সরিষার আবাদ বাড়াচ্ছেন কৃষকেরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার শঙ্খ তীরবর্তী দোহাজারী, লালুটিয়া, বরমা, চর-বরমা, চন্দনাইশ পৌরসভা, কাঞ্চননগর, সাতবাড়িয়া, বৈলতলী এলাকায় ব্যাপক হারে সরিষার চাষাবাদ হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন বলেছেন, প্রতি বছরই কিছু কিছু এলাকায় বন্যার সঙ্গে পলি পড়া এ অঞ্চলের জমির মাটির সার্বিক স্বাস্থ্য ভালো থাকে, এতে সরিষার উৎপাদন ভালো হয়। সরিষা বিক্রি করে কৃষক দ্বিগুণ টাকা আয় করতে পারেন, যা অন্যান্য ফসলে সম্ভব নয়। গত মৌসুমে ১’শ ৬৭ হেক্টর জমিতে সরিষা চাষ হলেও চলতি মৌসুমে ২’শ হেক্টরের বেশি জমিতে সরিষা চাষাবাদ হয়েছে। এ বছরের লক্ষ্যমাত্রা ছিল ৩’শ হেক্টর। কৃষকেরা বোরো চাষের পূর্বে যে সময় থাকে, সে সময়ে বারি সরিষা-১৪ চাষ করে মাত্র ৮০ দিনে ফলন পাওয়ার কারণে কৃষকেরা সরিষা চাষে এগিয়ে আসছে। চন্দনাইশের বিস্তীর্ণ বিল এলাকা সরিষার মন-মাতানো হলুদ ফুলে ভরে উঠেছে। যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। শিশিরে ভেজা ভোরে মধু আহরণের দলে দলে ছুটছে মৌমাছির দল। এ হলুদ সমুদ্রে হারিয়ে যেতে কার না মন চাই। ক্ষণিক স্বস্তি পেতে বেরিয়ে আসা যেতে পারে চন্দনাইশের সরিষা ক্ষেতে। কবি জসিম উদ্দিনের আগমনী কবিতায় তিনি লিখেছেন, মাঠখানি হেলিছে দুলিছে, হলুদ স্বপন ভরে তোমার অঙ্গে জড়াইয়া আপনায় দু’ধারে অথই সরিষা বন। সকালের রোদে জলমল করতে থাকে মাঠবর্তী হলুদ সরিষা ফুল। যতদূর চোখ যায় কেবল হলুদ আর হলুদ। যেন সবুজ মাঠ হলুদের চাঁদরে ডাকা। যা দেখে বাম্পার ফলনের আশাও করছেন কৃষকরা। প্রকারভেদে বিঘাপ্রতি ৮ থেকে ৯ মণ হারে সরিষার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *