বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ। অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে জমা দিয়েছে ২৭টি আগ্নেয়াস্ত্র ও ৩৪০ রাউন্ড তাজা গুলি সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীরপ্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি। চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা। বন্যাকবলিত মানুষের পাশে সাবেক মেয়র লোকমান হাকিম ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খাউলিয়া ইউপি নির্বাচন: দলীয় সমর্থনের আলোচনায় এগিয়ে তরুণ নেতা মো: আবু সালেহ খান ২৯ আষাঢ়ে তাঁর আগমন—স্বপ্ন ও সম্ভাবনার এক নতুন আলো! সড়কের বেহাল দশা, টিউবওয়েল ও সড়ক বাতি নেই মায়ের জন্য দোয়া চেয়েছেন – ফরিদউদ্দিন মানিক

বালিয়াকান্দিতে ৯১ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৯১ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এসব উপকরণ বিতরণ করেন।

জানা গেছে, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য প্যাটার্নভিত্তিক একক প্রদর্শনীর আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বারি সরিষা-১৪ জাতের সরিষা বীজ, সার, ঔষুধসহ একটি করে প্রদর্শনী বোর্ড দেওয়া হয়েছে। প্রতিজন কৃষক ৫০ শতক জমিতে তেলজাতীয় বীজের চাষ করবেন। উপজেলায় ৪ হাজার ৫৫০ শতক জমিতে সরিষা চাষ হবে।

 

কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের আওতায় উপজেলাতে ৫ হাজার ২৮০ জন কৃষক-কৃষাণীর অন্তর্ভুক্ত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *