মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

নারী নিপিড়নের প্রতিবাদে বাগেরহাট সরকারি পিসি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

 

নিজস্ব প্রতিবেদক

নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক মনিরুল ইসলাম শোভন ও পৌর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ন আহবায়ক রেজওয়ানুল করিম ফয়সালের নেতৃত্বে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র(পি.সি.) কলেজ ছাত্রদলের কলেজ বিক্ষোভ মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অবস্থান কর্মসূচিতে বাগেরহাট পৌর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ন আহবায়ক রেজওয়ানুল করিম ফয়সাল তার ব্যক্তব্যে নারীদের সুরক্ষায় প্রশাসনের শক্ত ভূমিকা নিশ্চিতের দাবি জানান। সমাপনী ব্যক্তব্যে পিসি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক মনিরুল ইসলাম শোভন, গুপ্ত সংগঠন দ্বারা সাইবার বুলিং ও নারীদের হেনস্তার প্রতিবাদ করেন এবং দ্রুত দোষী ব্যক্তির যথাযথ শাস্তি নিশ্চিতে সরকারের ভূমিকা আশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *