মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
এ এইচ মোবারক
আইঃ ডিঃ নিউজ ডেক্সঃ
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বার্বাডোস। এ নিয়ে ক্যারিবিয়ান কমিউনিটির ১১ তম দেশ থেকে স্বীকৃতি পেলো।
২০ এপ্রিল শনিবার ২০২৪ ইং সংবাদ মাধ্যম আলজাজিরার জানানায় বার্বাডোস ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দিয়েছেন। এই স্বীকৃতি টি বার্বাডোসের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী নিশ্চিত করেছে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রী ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী কেরি সিমন্ডস বলেছেন, বার্বাডোসের মন্ত্রিসভা মনে করে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার সময় এসেছে।
মন্ত্রী বলেন বার্বাডোস সর্বদা জাতিসংঘের নীতি অনুসরণ করে । বার্বাডোসের জনগণ মনে করি, চলমান সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধান হওয়া উচিত কিন্তু আমরা মুখে বলি একটি দ্বিরাষ্ট্র সমাধান দেখতে চাই, কিন্তু
চাওয়ার কথা বললেও হাস্যকরভাবে বার্বাডোস নিজেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি।
তাই বার্বাডোস তার নীতির আলোকেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।