রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

মোরেলগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলকে ঘিরে ভোটারদের মাঝে উৎসবের আমেজ

 

এস কে শফিকুল ইসলাম
মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি

আগামী ১৬ এপ্রিল ২০২৫ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোরেলগঞ্জ পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলীয় ভোটারদের মাঝে উৎসাহের ভাব বিরাজ করছে । ভোটকে সামনে রেখে প্রার্থীদের নির্বাচনী প্রচারনা ও গন সংযোগ চলছে। প্রার্থীরা ভোটারদের দ্বারেদ্বারে ছুটে যাচ্ছেন ভোটের জন্য। এতে করে সাধারন কর্মী ও ভোটারদের মাঝে ভোট নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে। ভোটারদের সাথে কথা বলে জানা যায় , বিগত স্বৈরাচার সরকারের আমলে তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন নি। ফলে বিএনপি কর্মী সহ সাধারন মানুষের মাঝে ভোট নিয়ে অনাগ্রহের সৃষ্টি হয়েছিলো। কিন্তু বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন কেন্দ্র করে যে ভোটের স্বচ্ছ পদ্ধতি আবার এদেশে ফিরে এসেছে তাতে করে তারা আনন্দিত।

একজন ভোটার বলেন, ” এতদিন আমাদের নেতার কাছে ছুটে যেতে হত। কিন্তু ভোটকে কেন্দ্র করে তারা আমাদের সাথে যোগাযোগ করছে, খোঁজ খবর নিচ্ছে, এতে করে আমরা আনন্দিত।” অন্য একজন ভোটার বলেন, ” আমরা এখন আমাদের ভোটে নেতা নির্বাচন করতে পারবো। এতে করে যারা বিগত দিনে দুঃসময়ে আমাদের খোজ খবর নিয়েছে তাদেরকে নেতা হিসেবে বেছে নেয়ার সুযোগ পাবে সাধারন কর্মীরা। ”

উল্লেখ্য, ১৬/০৩/২০২৫ রোজ বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা প্রর্যন্ত ভোট গ্রহণ চলবে। গত ১১ এপ্রিল মনোনয়ন পত্র বিতরন করা হয়। গত ১২ এপ্রিল মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন ছিলো। ১৩/০৪/২০২৫ তাং চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং একই দিনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *