মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
ভোট বর্জনে রূপনগর থানা বিএনপি রূপনগর সহ মিরপুরের জনসমাগম এলাকায় ৪ জানুয়ারি ২০২৪ লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেন।
৭ জানুয়ারী২০২৪ দ্বাদশ সংসদ নির্বাচনকে বর্জন ও শেখ হাসিনা সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন আয়োজন করা সহ নানা দাবিতে বিএনপি কর্তৃক বিভিন্ন কর্মসূচী পালন করা হয় এর অংশ হিসেবে আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লার (সদস্য ঢাঃমঃউঃ বিএনপি) তত্ত্বাবধানে রূপনগর থানা বিএনপি লিফলেট বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর তালুকদার,যুগ্ম আহবায়ক সালাউদ্দিন শিপু মোল্লা,বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, লুতফুল আহসান রনি, নজরুল ইসলাম নজু, ডা. আল হাসান মোবারক, আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর তালুকদার বলেন বানরের পিঠা ভাগাভাগির নির্বাচনে এদেশের মানুষ অংশগ্রহন করবে না।শেখ হাসিনা সরকারের লুটেরা দেশকে বিক্রির ষড়যন্ত্র করছে।