মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

সাতক্ষীরা জেলা তাঁতীদলের সম্মেলন-২০২৫ এ রিপন সভাপতি, সাহেব আলী সাধারণ সম্পাদক ও বুলবুল সাংগঠনিক সম্পাদক।

সাতক্ষীরা প্রতিনিধি 

৩১ অক্টোবর আজ শুক্রবার বিকেলে শহরের ইটাগাছাস্থ তিতু কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা জেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সাতক্ষীরা জেলা তাঁতীদলের দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে সন্ধ্যা ৬ টায় জাতীয়তাবাদী তাঁতীদলের জেলা কমিটি গঠন উপলক্ষে সভাপতি ,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করেন, সভাপতি পদে হাসান শাহরিয়ার রিপনের বিপরীতে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত করা হয়।

সাধারণ সম্পাদক পদে এসএম সাহেব আলী, জিয়াউর রহমান জিয়া, জাহাঙ্গীর আলম ও লালটু মনোনয়নপত্র ক্রয় করেন। ব্যালাটের মাধ্যমে এই নির্বাচনে ৫৮ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। উক্ত নির্বাচনে এস এম সাহেব আলী সর্বোচ্চ ২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাহমুদুল ইসলাম বুলবুল নির্বাচিত হয়েছে। জেলা তাঁতীদলের দ্বিবার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, পৌর বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাবু ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *