শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকার হার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে জয় পেল নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে দক্ষিণ আফ্রিকা হেরেছে ২৮১ রানে। রানের হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের এটিই সবচেয়ে বড় জয়।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৭৯ রান তুলে তৃতীয় দিন শেষেই ৫২৮ রানে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। আজ বুধবার আর ব্যাটিংয়ে না নামায় তাই দক্ষিণ আফ্রিকাকে ৫২৯ রানের লক্ষ্য দেয় কিউইরা।

রান তাড়ায় নেমে দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানে সব কয়টি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৮৭ রান করেছেন পাঁচে নামা ডেভিড বেডিংহাম। তৃতীয় টেস্ট খেলতে নামা ব্যাটসম্যানের এটিই ক্যারিয়ার-সর্বোচ্চ ইনিংস। এ ছাড়া রেনার্ড ফন টন্ডার ৩১, জুবায়ের হামজা ৩৬ ও রুয়ান ডি সোয়ার্ট ৩৪ রান করেন।

 

স্যান্টনার পেয়েছেন ৩ উইকেট। তবে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার কাইল জেমিসন। এ ছাড়া ম্যাচ সেরা হয়েছেন প্রথম ইনিংসে ২৪০ রান করা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *