শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

‘বাজবল’কে আবর্জনা বললেন লাবুশানে

গত বছরের মে মাসে সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে এই সংস্করণে ভিন্ন ধাঁচের আগ্রাসী ক্রিকেট খেলছে ইংলিশরা। তাদের এই আক্রমণাত্মক ক্রিকেট ‘বাজবল’ নামে পরিচিতি পেয়েছে।

ইংলিশ ডিকশেনারিতে এবার যুক্ত হতে যাচ্ছে বহুল আলোচিত এই ‘বাজবল’ শব্দটি। বিষয়টি নিশ্চিত হয়েছে যে পরবর্তী কলিন্স ইংলিশ ডিকশেনারিতে যুক্ত হবে বাজবল শব্দটি।

শব্দটিকে ডিকশেনারির জন্য ব্যাখ্যা করা হয়েছে এভাবে, ‘এটি টেস্ট ক্রিকেটের এমন একটি ধরন, যেখানে ব্যাটিং দল উচ্চ আগাসী ধাঁচে ব্যাটিং করবে।’ অন্যদিকে, বিষয়টিকে স্রেফ আবর্জনা বলে উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া দলের ব্যাটার মারনাশ লাবুশানে।

 

আগামী শনিবার আহমেদাবাদে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে। বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দল দুই মেরুতে অবস্থান করছে।

বাস্তবিক অর্থে সেমির লড়াই থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। উল্টো দিকে অস্ট্রেলিয়া সেরা চার নিশ্চিতের পথে আছে। এমন এক ম্যাচের আগে গতকাল লাবুশেনের কাছে বাজবল ডিকশেনারিতে যুক্ত হওয়ার বিষয়ে জানতে চান সাংবাদিকরা। তার উত্তর পছন্দ হওয়ার কথা নয় ইংলিশদের।

লাবুশেন বলেছেন, ‘ওহ, তাই? ওটা (বাজবল) তো আবর্জনা।’

পরক্ষণে অবশ্য লাবুশেন যোগ করেন, ‘সত্যি বলতে, আমি জানি না ওটা (বাজবল) আসলে কি। আমার কোনো ধারণাই নেই আপনারা কী বলছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *